মজার ব্যাপার কী জানেন? এনরিকের ধারণা এখনো পাল্টায়নি। পেনাল্টি মিসের পরেও নিজেকে ‘মানুষ’ প্রমাণ করতে পারেননি মেসি। এনরিকে এখনো ঝেড়ে যাচ্ছেন তাঁর ‘অন্যগ্রহ’ তত্ত্ব। পেনাল্টি মিসের পরেও তিনি বললেন, ‘মেসিকে কীভাবে মানুষ বলি! সে দুটো গোল করেছে, একটি গোল বানিয়ে দিয়েছে। তার মধ্যে এমন বিষয় খুব কমই আছে, যা তাঁকে মানুষ বলে প্রমাণ করে।’
ন্যু ক্যাম্পে কাল বেশ নির্ভার হয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। জয়টাও এসেছে বড় ব্যবধানেই—৪-১। সুয়ারেজ খেলেননি। মেসিও খেলেছেন একটু নিচে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোল করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন মেসি। গোল করেছেন দুটো। একটি অবশ্য পেনাল্টি থেকে। অন্য পেনাল্টিটি মিস না করলে পেয়ে যেতেন এই মৌসুমে তাঁর প্রথম হ্যাটট্রিকটি। মার্ক বাত্রা আর নেইমারের দুই গোলের পর লেভেন্তের কাসাদেসাস একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচে একটু প্রাণ ফিরিয়েছিলেন আর কী! সূত্র: এএফপি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন