গাদ্দার ছবির মূল দুটি ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান আর অপু বিশ্বাস।
নিয়মিত গল্প লেখার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে শাকিব বললেন, ‘না, নিয়মিত চলচ্চিত্রের গল্প লেখার ইচ্ছা নেই। আর গল্প তো হুটহাট মাথায় আসেও না। যদি ভালো গল্প মাথায় আসে, পরিচালকের পছন্দ হয়, তবেই লিখব।’
শামীম আহমেদ বলেন, ‘শাকিব ভাইয়ের কাছ থেকে গল্পটি শুনে মনে হলো, আমাদের চলচ্চিত্রে এ ধরনের গল্প নিয়ে ছবি এখনো তৈরি হয়নি।’
কবে শুটিং শুরু হবে? পরিচালক জানান, শীতের শুরুতেই পুরো টিম নেমে পড়বে ছবির প্রস্তুতি নিতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন