এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আফ্রিকা সফরের প্রথম একদিনের ম্যাচে আইরিন ভিলেজার্স ক্লাবকে ২৭৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’।
প্রিটোরিয়ায় আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ প্রথম ৬ ওভারে ৪৬ রান তুললেও হারায় সৌম্য সরকারকে। পরে রনি তালুকদার এক প্রান্ত আগলে রাখলেও আরেক পাশে চলতে থাকে ব্যাটসম্যানদের আসা-যাওয়া। ৬৮ রান করে রনিও যখন আউট হলেন, দলের রান তখন ৫ উইকেটে ১৩৬।
সেখান থেকে লোয়ার-মিডল অর্ডারদের ব্যাটে এগিয়ে যায় দল। ৪৪ ওভার শেষে রান ছিল ৭ উইকেটে ২২৫। শেষ ৬ ওভারে ৪৭ রান তুলে ৫০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ ‘এ’ করতে পারে ২৭২।
জিম্বাবুয়ে সফরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে আইরিন ভিলেজার্স ক্লাবের বিপক্ষে দুটি এক দিনের ও একটি তিন দিনের ম্যাচ এবং গটেং স্ট্রাইকার্সের বিপক্ষে একটি এক দিনের ম্যাচ খেলবে শুভাগত হোমের দল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন