এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জাতীয় দলের পাশাপাশি আগামী মাসে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুব ওয়ানডে সিরিজ খেলবে তারা।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে জাতীয় দল যে দিন প্রথম ওয়ানডে খেলবে, সেই ৭ নভেম্বর ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দল। সেদিনই তারা চলে যাবে চট্টগ্রামে।
১০ দিনের সফরে জিম্বাবুয়ের যুবারা খেলবে ৪টি যুব ওয়ানডে। ১০, ১২, ১৪ ও ১৬ নভেম্বর ম্যাচ চারটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজন করা হচ্ছে এই সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ শেষেই ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক ভারতের সঙ্গে টুর্নামেন্টের অপর দল আফগানিস্তান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন