এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
আফ্রিকা সফরের প্রথম একদিনের প্রস্তুতি ম্যাচে আইরিন ভিলেজার্স ক্লাবের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রিটোরিয়ায় আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৭২। আইরিন ভিলেজার্স ক্লাব জিতে যায় ৩ বল বাকি রেখে।
জিম্বাবুয়ে সফরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছে বাংলাদেশ ‘এ’। প্রস্তুতি ম্যাচ বলে বাংলাদেশের হয়ে ব্যাটিং করেছেন ৯ জন ব্যাটসম্যান! এমনিতে ওপেনার সাদমান ইসলাম ব্যাট করেছেন নয় নম্বরে, মোসাদ্দেক হোসেন খেলেছেন সাতে। মিডল অর্ডার মাহমুদুল হাসান আটে।
এতজন ব্যাটসম্যান নিয়েও বাংলাদেশ ‘এ’ আরও বড় স্কোর গড়তে পারেনি মিডল অর্ডারের ব্যর্থতায়। ওপেনার সৌম্য সরকার আউট হয়ে যান পঞ্চম ওভারেই (১৫ বলে ৮)। দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৬৬ রানের জুটি গড়েন রনি তালুকদার ও লিটন দাস।
৭ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৯ করে আউট হন লিটন। দলের ইনিংসেও নামে একটা মিনি-ধস। ৩৭ রানের মধ্যে ফিরে যান ৪ ব্যাটসম্যান। রানের খাতা খুলতে পারেননি সাব্বির রহমান। প্রিটোরিয়াসকে ফিরতি ক্যাচ দেন অধিনায়ক শুভাগত হোম (১৩ বলে ৯)।
ওপেনার রনি টিকে ছিলেন তখনও। কিন্তু ১১ চারে ৬৪ বলে ৬৮ করে বিদায়ের মিছিলে সামিল তিনিও। ২২তম ওভারে দলের রান তখন ৫ উইকেটে ১৩৬।
মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক সাময়িকভাবে সামাল দেন সেই ধাক্কা। একটি করে চার ও ছক্কায় ১৬ করে আউট হন মোসাদ্দেক, মিঠুন করেছেন ৪১ বলে ৩৩।
১৯৪ রানে ৭ উইকেট হারানো দলকে উদ্ধার করেন মাহমুদুল ও সাদমান। দুজনের অবিছিন্ন জুটিতে আসে ৭৮ রান। ৬৯ বলে ৪৩ করে অপরাজিত থাকেন মাহমুদুল, ৫৪ বলে ৩৮ করে সাদমান।
কিন্তু শেষ পর্যন্ত এই রান যথেষ্ট হয়নি জয়ের জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন