এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিপিএলে আইকন ক্রিকেটারদেরও দল নির্ধারিত হবে লটারির মাধ্যমে। ২২ অক্টোবর অন্য ক্রিকেটারদের সঙ্গে ঠিক হবে সাকিব-মাশরাফিদের দলও।
গত ১৪ অক্টোবর সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, আইকন ক্রিকেটারদের দল নির্ধারিত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে পারস্পারিক সমঝোতায়। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গভর্নিং কাউন্সিল। অন্য ক্রিকেটারদের মতো তাই আইকনদেরও দল ঠিক হবে লটারিতে।
বিপিএলের তৃতীয় আসরে আইকন খেলোয়াড় হিসেবে আছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।
মঙ্গলবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক জালাল ইউনুস জানালেন আগের সিদ্ধান্ত বদলের কারণ।
“কয়েকটি ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল লটারির বাইরে সমঝোতার মাধ্যমে আইকনদের দল ঠিক করতে। কিন্তু দু-একটি ফ্র্যাঞ্চাইজি ছাড়া আর কারও সমঝোতা হয়নি। এজন্য আইনকন ক্রিকেটারদেরও লটারি হবে। অন্য ক্রিকেটারদের লটারির দিনই তাদেরটাও হবে।”
এই সিদ্ধান্তের মত বিপিএলে অনেক সিদ্ধান্তই পরিবর্তন হয়েছে বেশ কয়েক দফায়। আইকনদের লটারির সিদ্ধান্তও তাই শেষ পর্যন্ত থকবে কিনা, এই প্রশ্ন উঠল। জালাল ইউনুস জোর দিয়ে বলতে পারলেন না যে এই সিদ্ধান্তই চূড়ান্ত, “আমি শুধু বলছি, এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সমঝোতা হয়নি। হয়েও যেতে পারে!”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন