এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ডেঙ্গু জ্বর থেকে অনেকটাই সেরে ওঠায় শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গত ৯ অক্টোবর ভোর রাতে ডেঙ্গু নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর এখন অনেকটাই সুস্থ এই পেসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানান, বাড়ি ফিরলেও কয়েকটা দিন বিশ্রামে থাকতে হবে তাকে।
“আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। তবে শরীর এখনও বেশ দুর্বল। আরো কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। সুনির্দিষ্ট বলা মুশকিল কত দিন লাগবে। তবে আশা করি, আর কয়েকদিনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।”
গত ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফির। সেই ম্যাচের জন্য ৯ অক্টোবর যাওয়ার কথা ছিল খুলনায়। কিন্তু ডেঙ্গু নিয়ে তাকে আগের দিন তাকে যেতে হয় হাসপাতালে।
জ্বর নিয়ে মাশরাফির সঙ্গে ২ দিন হাসপাতালে ছিলেন তার এক বছর বয়সী ছেলে সাহেলও। তবে সাহেলও এখন সুস্থ বলে জানান মাশরাফি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন