এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিপিএল ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ বিদেশী ক্রিকেটারদের তালিকায় দলগুলোর আগ্রহের তালিকায় শুরুতেই ছিল ক্রিস জর্ডান, সোহেল খানদের মতো কম আলোচিত ক্রিকেটাররা!
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে শুরু বিপিএলের তৃতীয় আসরের ‘প্লেয়ার্স পাই চয়েজ’। দেশের ক্রিকেটারদের তিনটি রাউন্ড শেষে শুরু হয় বিদেশী ক্রিকেটারদের বেছে নেওয়া।
লটারিতে প্রথম দল হিসেবে ক্রিকেটার ডাকার সুযোগ পায় সিলেট সুপারস্টার্স। তাদের ডাকা নাম অবাক করে দেয় অনেককেই। ইংল্যান্ড দলের বাইরে থাকা পেসার ক্রিস জর্ডানকে দলে নেয় তারা।
দ্বিতীয় দল হিসেবে রংপুর রাইডার্স ডাকে শ্রীলঙ্কান অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকেকে। লঙ্কানদের দিকেই এই রাউন্ডে দলগুলির আগ্রহ ছিল বেশি। চিটাগাং ভাইকিংস ডেকেছে লঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিসকে। আরেক লঙ্কান অলরাউন্ডার সিকুগে প্রসন্নকে নিয়েছে বরিশাল বুলস।
পাকিস্তান দল থেকে ছিটকে পড়া পেসার সোহেল খানকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। গত বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম আসায় আলোচিত ইংলিশ অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্সকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিদেশী ক্রিকেটারদের তালিকার শুরুতেই কম আলোচিত ক্রিকেটারদের আসার একটা বড় কারণ, সবগুলি দলই কয়েকজন করে বিদেশী ক্রিকেটার আগেই নিশ্চিত করে ফেলেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন