এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সালমান খানের নতুন সিনেমা 'প্রেম রাতান ধান পায়ো' রাজকীয় আবহের কারণে এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। জানা গেল সিনেমাটির একটি গান 'জালতে দিয়ে'র চিত্রায়নের সময় জ্বালানো হয়েছে হাজার হাজার প্রদীপ।
দিওয়ালির মৌসুমে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি দর্শককে সত্যিই প্রদীপের আলোয় আলোকিত করে তুলবে। কারণ একটি গানেই জ্বালানো হয়েছে সাত হাজার প্রদীপ। দেড়শ কর্মী এই প্রদীপগুলো জ্বালানোর কাজে নিযুক্ত ছিলেন।
এক বিবৃতিতে বলা হয়, রাজকীয় আবহ সৃষ্টির জন্য সব ধরনের চেষ্টাই করেছেন নির্মাতা সুরাজ বারজাতিয়া।
‘প্রেম রাতান ধান পায়ো’র মাধ্যমে ১৬ বছর পর আবার সালমানের সঙ্গে কাজ করলেন সুরাজ। পারিবারিক ঘরানার সিনেমা নির্মাণের জন্য সুপরিচিত এই পরিচালক দীর্ঘ দিন পর সালমানকে ফিরিয়ে এনেছেন প্রেম চরিত্রে।
সালমানের বিপরীতে এতে অভিনয় করছেন সোনাম কাপুর। এছাড়া দেখা যাবে নীল নিতিন মুকেশ ও অনুপম খেরকে।
‘প্রেম রাতান ধান পায়ো’ মুক্তি পাবে ১২ নভেম্বর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন