এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সূচি ঘোষণা করেছে আয়োজকরা। প্রথম দিন মাঠে নামবে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন করাচি ইলেক্ট্রিক ও ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী ও কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গল।
১৯ অক্টোবর উদ্বোধনের পর ২০ অক্টোবর শুরু মাঠের লড়াই। ২৭ ও ২৮ অক্টোবর হবে দুই সেমি-ফাইনাল। ২০ অক্টোবর হবে ফাইনাল। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।
শেষ মুহূর্তে অভ্যন্তরীন কারণে এই আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল আফগানিস্তানের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন স্পিনঘর বাজান। আলোচনার পর পরিস্থিতি বদলেছে; আয়োজকরা নিশ্চিত করেছেন বাজানই আসছে। ২১ অক্টোবর ঢাকা মোহামেডানের বিপক্ষের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আফগান দলটি।
‘এ’ গ্রুপে ঢাকা মোহামেডান, কলকাতা মোহামেডান ও শ্রীলঙ্কার সলিড এফসির সঙ্গে আছে আফগানিস্তানের স্পিনঘর বাজান।
‘বি’ গ্রুপের চার দল– ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, ইস্ট বেঙ্গল ও করাচি ইলেক্ট্রিক।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২৫ হাজার ডলার এবং রানার্সআপ দল ১০ হাজার ডলার পুরস্কার পাবে। এছাড়া অংশ নেওয়ার জন্য প্রতিটি দল ৫ লাখ টাকা করে পাবে।
প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় এক হাজার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিন হাজার ডলার করে প্রাইজমানি পাবে।
সূচি:
তারিখ দল সময়
২০ অক্টোবর করাচি ইলেক্ট্রিক-ঢাকা আবাহনী বিকাল সাড়ে ৪টা
চট্টগ্রাম আবাহনী-ইস্ট বেঙ্গল সন্ধ্যা সাড়ে ৭টা
২১ অক্টোবর সলিড এফসি-কলকাতা মোহামেডান বিকাল সাড়ে ৪টা
স্পিনঘর বাজান-ঢাকা মোহামেডান সন্ধ্যা সাড়ে ৭টা
২২ অক্টোবর ইস্ট বেঙ্গল-করাচি ইলেক্ট্রিক বিকাল সাড়ে ৪টা
ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা সাড়ে ৭টা
২৩ অক্টোবর ঢাকা মোহামেডান-সলিড এফসি বিকাল সাড়ে ৪টা
কলকাতা মোহামেডান-স্পিনঘর বাজান সন্ধ্যা সাড়ে ৭টা
২৪ অক্টোবর করাচি ইলেক্ট্রিক-চট্টগ্রাম আবাহনী বিকাল সাড়ে ৪টা
ঢাকা আবাহনী-ইস্ট বেঙ্গল সন্ধ্যা সাড়ে ৭টা
২৫ অক্টোবর স্পিনঘর বাজান-সলিড এফসি বিকাল সাড়ে ৪টা
ঢাকা মোহামেডান-কলকাতা মোহামেডান সন্ধ্যা সাড়ে ৭টা
২৭ অক্টোবর প্রথম সেমি-ফাইনাল ---------
২৮ অক্টোবর দ্বিতীয় সেমি-ফাইনাল ---------
৩০ অক্টোবর ফাইনাল ---------।
* সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের সময় এখনও ঠিক হয়নি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন