এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ম্যাকাও ওপেনে শুরুর ছন্দ দ্বিতীয় রাউন্ডে ধরে রাখতে পারেননি সিদ্দিকুর রহমান। বার্ডির চেয়ে বেশি বোগি করে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের এই গলফার।
শুক্রবার দ্বিতীয় রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) ও পাঁচটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে ১০ জনের সঙ্গে যৌথভাবে ৩০তম স্থানে রয়েছেন তিনি।
১ লাখ ডলার প্রাইজমানির এই আসরে প্রথম রাউন্ডে দারুণ শুরু করেছিলেন সিদ্দিকুর। পারের চেয়ে ছয় শট কম খেলে যৌথভাবে দ্বিতীয় স্থানে থেকে দিন শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই বাংলাদেশী গলফার।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয় ১০ শট কম খেলে শীর্ষে রয়েছেন চাইনিজ তাইপের হুং চিয়েন-ইয়াও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন