এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আউটের পর আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানানোয় শাস্তি পেতে হয়েছে ফাফ দু প্লেসিকে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভারে ১৭ রানে আউট হন দু প্লেসি। অক্ষর প্যাটেলের বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হন তিনি। আম্পায়ার তাকে আউট ঘোষণা করার পর ডানহাত তুলে নিজের অসন্তোষ জানান দু প্লেসি।
পরে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন মাঠের দুই ভারতীয় আম্পায়ার এস রবি ও সি শামসুদ্দিন এবং তৃতীয় আম্পায়ার একে চৌধুরী। দু প্লেসি দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া সাজা মেনে নেন।
এই ধরনের আচরণবিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হতে পারে।
৩৫ রানে সেই ম্যাচ জিতে পাঁচ ওয়ানডের সিরিজে ২-২ সমতা আনে ভারত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন