এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
‘সিনোরিতা, ভালবাসো আমাকে?’ - ২০ বছর পরও এই সংলাপ শিহরণ জাগায় দর্শকের মনে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ২০ বছর পূর্তিতে আরও একবার রাজ-সিমরান রূপে পর্দায় এলেন শাহরুখ খান ও কাজল।
ইউরোপের কোনো এক শহরে, রাস্তার পাশের বেঞ্চে বসে থাকতে দেখা গেল দুজনকে। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে উঠে এসেছে শাহরুখ-কাজলের খুনসুটি, যা প্রকাশিত ইউটিউবে ইয়াশ রাজ ফিল্মসের অ্যাকাউন্টে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ২০ বছর পূর্তিতে পর্দার রাজ-সিমরানকে ফ্রেমবন্দি করার এই কাজটি করেছেন পরিচালক রোহিত শেঠি।
২০ অক্টোবর মঙ্গলবার এই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে #২০ইয়ারসঅফডিডিএলজে হ্যাশট্যাগ।
১৯৯৫ সালের ২০ অক্টোবর ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে মুক্তি পেয়েছিল রোমান্টিক ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এই সিনেমাটি শাহরুখকে এনে দেয় রোমান্টিক নায়কের খ্যাতি।
২০ বছর পূর্তির ঠিক একদিন আগে ‘ডিডিএলজে’ নিয়ে তিন পর্বের প্রামাণ্যচিত্র প্রকাশ করে ইয়াশ রাজ ফিল্মস। সেখানে শাহরুখ জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক নেতিবাচক চরিত্রে অভিনয়ের পর রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করতে একেবারেই রাজি ছিলেন না তিনি। রাজ চরিত্রটিকে অনেকটা ‘মেয়েলি’ মনে হয়েছিল তার!
ক্লাসিকের মর্যাদা পাওয়া এই সিনেমাটি সম্প্রতি মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে টানা প্রদর্শনীর ১ হাজার সপ্তাহ পূর্ণ করেছে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক রেকর্ড।
দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন কাজল-শাহরুখ, রোহিত শেঠির সিনেমা ‘দিলওয়ালে’র মাধ্যমে। ‘দিলওয়ালে’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন