এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কট্টরপন্থী রাজনৈতিক দল শিব সেনার হুমকির মুখে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ থেকে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিয়েছে আইসিসি।
আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারকে সরিয়ে নেওয়ার কথা জানায়।
গান্ধী-ম্যান্ডেলা ট্রফির প্রথম তিন ওয়ানডেতে আম্পায়ার ছিলেন দার। শেষ দুটি ওয়ানডেতেও আম্পায়ার থাকার কথা ছিল টানা তিন বারের আইসিসির বর্ষসেরা এই আম্পায়ারের। কিন্তু আগামী রোববার মুম্বাইয়ে শেষ ওয়ানডেতে দারকে ম্যাচ পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় শিব সেনা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির এক মুখপাত্র বলেন, “আলিম দার তার দায়িত্ব সামর্থ্যের সেরাটা দিয়ে পালন করতে পারবেন, বর্তমান পরিস্থিতিতে এটা আশা করা অযৌক্তিক। এজন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে কে যাবেন, সেটা শিগগিরই জানানো হবে।”
বিসিসিআই প্রধান শশাঙ্ক মনোহর সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে আসার পরপরই শিব সেনার ৫০ জনের বেশি কর্মী জোর করে ভবনে ঢুকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছেদের দাবি জানায়। তারা পাকিস্তান বিরোধী স্লোগান দেয় এবং মনোহরের কক্ষে ঢুকে তাকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সিরিজ বাতিল করতে বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন