এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ব্যর্থতার বলয় থেকে বের হয়ে রানের দেখা পেয়েছেন মেহরাব হোসেন জুনিয়র। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা মেট্রো।
খুলনায় জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৭ রানে পিছিয়ে ছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শেষ করেছে মেট্রো। তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে লিড ১২২ রানের।
অতি নাটকীয় কিছু না হলে ড্র হওয়ার পথেই এগোচ্ছে এই ম্যাচ।
ঢাকা মেট্রোর হয়ে ৮৭ রান নিয়ে দিন শেষ করেছেন মেহরাব হোসেন জুনিয়র, ৪৮ রান নিয়ে উইকেটে মাহমুদউল্লাহ।
জাতীয় লিগের আগের ৩ রাউন্ড মিলিয়ে মাত্র ৬৮ রান করতে পেরেছিলেন মেহরাব, দুবার আউট হয়েছিলেন শূন্য রানে। অভিজ্ঞ ব্যাটসম্যানকে রানে ফেরাতে ব্যাটিং অর্ডারে তিনে তুলে আনে মেট্রো। ফলও মিলল সঙ্গে সঙ্গে; ৬টি চার ও ৪ ছক্কায় ৮৭ রানে অপরাজিত বাঁহাতি এই ব্যাটসম্যান।
দ্বিতীয় উইকেটে শামসুর রহমানকে (৯৪) নিয়ে ৯৪ রানের জুটি গড়েছেন মেহরাব। মাহমুদউল্লাহর সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রান ৭৯।
প্রথম ইনিংসে সফল রংপুরের স্পিন আক্রমণ দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি। মরিয়া অধিনায়ক নাসির হোসেন এক পর্যায়ে নিজে উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলিংয়ে এনেছিলেন উইকেটকিপার ধীমানকে; লাভ হয়নি তাতেও।
সকালে রংপুরের লিডটাকেও খুব বড় হতে দেয়নি ঢাকা মেট্রোর বোলাররা। ৬ উইকেটে ২৪১ রান নিয়ে দিন শুরু করে সোমবার তুলতে পারে আর ৫৮ রান। চার উইকেটের তিনটিই এদিন নিয়েছেন অফ স্পিনার শরিফুল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪২
রংপুর ১ম ইনিংস: ১০৯.৪ ওভারে ২৯৯ (তানভীর ৭৮, শুভ ৩০, সাজেদুল ০, সাদ্দাম ৩, সঞ্জিত ৪*; শহিদুল ১৬-৫-৩৯-১, আসিফ আহমেদ ১৪-৩-৩০-১, সানি ২৫.৪-৭-৭০-৩, আসিফ হাসান ১৮-৫-৪৪-০, মাহমুদউল্লাহ ১২-১-৪২-১, শরিফুল্লাহ ২১-৪-৪৯-৪, শামসুর ২-০-১২-০, মেহরাব ১-০-৬-০)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৭৯/২ (শামসুর ৩৭, মেহেদি মারুফ ৫, মেহরাব ৮৭*, মাহমুদউল্লাহ ৪৮*; সাজেদুল ৩-০-১২-০, সাদ্দাম ৪-১-১৬-১, নাসির ৫-১-১০-১, সঞ্জিত ৬-১-২৮-০, তানভীর ১৫-১-৫৭-১, শুভ ১৫-৬-৩৬-০, তারিক ১-০-৭-০, ধীমান ৪-০-১৩-০)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন