এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
৫১ বছর বয়সী বন্ড গার্ল মনিকা বেলুচ্চির মতে, বয়স দিয়ে একজন নারী কতোটা আবেদনময়ী তা পরিমাপ করা সম্ভব নয়।
"কম বয়সী নারীরা যেভাবে বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেভাবেই বয়স্ক নারীদের পছন্দ করতে পারেন কম বয়সী ছেলেরা। নারী-পুরুষের মধ্যের রসায়ন ও বোঝাপড়াটাই গুরুত্বপূর্ণ। সত্যিকারের আকর্ষণ আসে মন থেকে, কল্পনা থেকে, দেহের বয়স থেকে নয়।"
সবচেয়ে বয়স্ক বন্ড গার্ল হয়েও বেলুচ্চি জানালেন, বয়স নিয়ে তার মাথাব্যাথা নেই।
তিনি বলেন, "ক্যারিয়ারের দিক থেকে এটি আমার জন্য খুব সুন্দর একটি সুযোগ। আর ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, আমি দুটি মেয়ের মা। তাই এই বয়সে এসেও আমার বসে থাকার ফুরসত নেই।"
বন্ড সিরিজের ২১তম সিনেমা ‘স্পেকটার’ মুক্তি পাবে ২৬ অক্টোবর, এতে শেষবারের মতো বন্ডের চরিত্রে অভিনয় করবেন ড্যানিয়েল ক্রেইগ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন