বাবার নামে চট্টগ্রামে বয়সভিত্তিক টুর্নামেন্ট করবেন—তামিম ইকবালকে নিয়ে এটিই ছিল সর্বশেষ খবর। নতুন খবর, কাল একটি বিস্কুট কোম্পানির পণ্যদূত হিসেবে ঘোষণা হয়েছে জাতীয় দলের এই বাঁহাতি ওপেনারের নাম।
আনুষ্ঠানিক ঘোষণার সংবাদ সম্মেলনে তামিম নিজেও ছিলেন। জানালেন, নিজের টুর্নামেন্ট নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং সহসভাপতি ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গেও আলাপ হয়েছে। টুর্নামেন্টটি চট্টগ্রামের খুদে প্রতিভাদের তুলে আনবে, এমন আশার কথাও নতুনভাবে বললেন তামিম।
তবে আয়োজন নয়, টুর্নামেন্ট খেলাটাই এখনো বড় কাজ তাঁর। কাল সন্ধ্যায় জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণার পর থেকে তাই তামিমের চিন্তাজুড়ে কেবলই নিজের খেলা, দলের চিন্তা। সূচি দেখে মুঠোফোনে বলছিলেন, ‘এটা আমাদের জন্য স্বস্তির। অস্ট্রেলিয়া দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের দেশে আসেনি। কিন্তু আমরা জানি আমরা ক্রিকেটপ্রেমী জাতি। ইনশা আল্লাহ, জিম্বাবুয়ে সিরিজে সেটা আবারও প্রমাণ হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের হোম সিরিজ থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ দল। এ রকম ভালো সময়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চান তামিম, ‘আমরা এখন ভালো খেলছি, কাজেই আমাদের কোনো বিরতির দরকার নেই। এখন যত খেলব, তত উন্নতি করব, তত বেশি রেকর্ড করব। বোর্ডকে ধন্যবাদ যে তারা সেটা মাথায় রেখে এগোচ্ছে।’
অস্ট্রেলিয়া আসেনি বলে জাতীয় দলের খেলোয়াড়েরা আপাতত ব্যস্ত জাতীয় লিগ নিয়ে। তবে তামিম এবারের জাতীয় লিগে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত পর্বেই। পায়ে সামান্য চোট পেয়েছেন। বিসিবির চিকিৎসকদের পরামর্শে পরের পর্বের ম্যাচ খেলবেন না বলে জানালেন। এর পর তো শুরু হয়ে যাওয়ার কথা জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিই।
জাতীয় লিগে এবার চারটি ম্যাচ খেলেছেন তামিম। ৬০ গড়ে ২৪০ রান করে বেশ তৃপ্তই মনে হচ্ছে তাঁকে, ‘আমরা জাতীয় দলের খেলোয়াড়েরা সাধারণত জাতীয় লিগে খেলতে পারি না। এবার চারটি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত জাতীয় লিগ নিয়ে সবার যে অভিযোগ থাকত, সেটা এ বছর থাকবে না।’

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন