এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রায়ো ভায়েকানোর বিপক্ষে চার গোল করে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে ছাড়িয়ে গেছেন নেইমার। চলতি মৌসুমে স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
নিজেদের মাঠ কাম্প নউতে শনিবার ভায়েকানোকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা।
লা লিগায় নেইমারের গোলসংখ্যা এখন ৮টি। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের জুটি রোনালদো ও বেনজেমার গোল ৬টি করে।
এক ম্যাচে চার গোল নেইমার এর আগেও করেছেন। তবে বার্সেলোনার জার্সি গায়ে এক ম্যাচে চার গোল এই প্রথম করলেন ব্রাজিল অধিনায়ক। এর আগে ব্রাজিল আর সাবেক ক্লাব সান্তোসের হয়ে এই কীর্তি গড়েন তিনি।
বার্সেলোনার হয়ে এটাকেই নিজের সেরা ম্যাচ উল্লেখ করে নেইমার বলেন, “আমরা জয় পেয়েছি বলে আমি খুশি। আমার গোলগুলো আর পারফরম্যান্স নিয়েও খুশি।”
ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার জয়টা সহজই। তবে তাদের বিপক্ষে খেলাটা মোটেই সহজ ছিল না বলে জানান নেইমার।
“তারা খুব কঠিন দল। তাদের মানসম্পন্ন কিছু খেলোয়াড় আছে। আমাদেরও কিছু লড়াই করতে হয়েছে। কিন্তু আমরা ভালো খেলেছি এবং জয় তুলে নিয়েছি। তাদের সব খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই আমি।”
নেইমার তার চার গোলের প্রথম দুটি করেন পেনাল্টি থেকে। পেনাল্টি দুটি আদায় করে নেন তিনি নিজেই। দুটি পেনাল্টিই ঠাণ্ডা মাথায় গোলে পরিণত করেন নেইমার।

“আমি এটা আপনাকে বলতে পারছি না। কারণ, আমি যদি এটা বলি তাহলে গোলরক্ষকরা বুঝে ফেলবে। কিন্তু আমি মার্ক, ক্লাওদিও ও জর্দির সঙ্গে এটা অনুশীলন করি।”
বার্সেলোনার হয়ে ১০১ ম্যাচে ৬২ গোল করা নেইমার জানান, বারবার অনুশীলন করার ফলেই তিনি সাফল্য পেয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন