এর দ্বারা পোস্ট করা
Unknown
এই তারিখে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সাকিব আল হাসানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ করা হয়েছে জ্যাক ক্যালিসকে। এই দায়িত্ব দিয়ে শুরু হচ্ছে সাবেক অলরাউন্ডারের ক্যারিয়ারের নতুন অধ্যায়।
গত আইপিএলে থেকেই কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে আছেন জ্যাক ক্যালিস। এত দিন ছিলেন দলের ‘মেন্টর।’ এবার বাড়ল দায়িত্বের পরিধি। নিজেদের সাবেক ক্রিকেটারকে আগামী মৌসুমের জন্য প্রধান কোচ নিয়োগ দিয়েছে নাইট রাইডার্স।
নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ৪০ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।
“ভারতে কেকেআর আমার পরিবার এবং ২০১১ সাল থেকে তাদের সঙ্গে থাকার অভিজ্ঞতা ছিল উপভোগ্য। নতুন চ্যালেঞ্জটা নিতে আমি মুখিয়ে আছি এবং দারুণ সম্মানিত বোধ করছি।”
নাইট রাইডার্সের আগের কোচ ট্রেভর বেলিস গত জুনে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের।
২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছেন ক্যালিস। সেবার নিলামে ১১ লাখ ডলারে ক্যালিসকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে ২০১৪ সালেও প্রায় ৯ লাখ ডলারে এই অলরাউন্ডারকে দলে রেখে দেয় তারা। সে বছরই জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্যালিস। নাইট রাইডার্সের হয়েও পরে আর খেলেননি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সর্বকালের সেরা অলরাউন্ডদের একজন অবশ্য ক্রিকেট খেলা এখনও পুরোপুরি ছাড়েননি। গত জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদের শিরোপা জয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন